নদীয়ার পলাশীপাড়ায় টোটো উল্টে পুকুরে পড়ে মৃত্যুর ঘটনায় বিক্ষোভ বাসিন্দাদের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
নদীয়ার পলাশীপাড়ায় টোটো উল্টে পুকুরে পড়ে মৃত্যুর ঘটনায় বিক্ষোভ বাসিন্দাদের।
রাস্তা ভাঙা অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন যাবত আর সেই ভাঙা রাস্তায় টোটো উল্টে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সেই প্রতিবাদেই নদীয়ার পলাশী পাড়ায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ওই ঘটনাস্থলের পর পৌঁছায় পলাশীপাড়া থানার পুলিশ। বাসিন্দাদের অভিযোগ যে পুকুরের জন্যই দীর্ঘদিন রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে আছে। যার ফলে নিত্যদিন দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। ভগ্ন রাস্তার জন্য প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা প্রশাসনকে বারংবার ঘটনাটি জানিয়েও কোনরকম সুরাহা হয়নি। তারিখ প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ অবশেষে পলাশীপাড়া থানার পুলিশে এসে বাসিন্দাদের আশ্বস্ত করায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসে।