আবাস যোজনার সার্ভে কাজে সমস্যার প্রতিবাদে বিক্ষোভ অঙ্গনওয়ারী কর্মীদের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
আবাস যোজনার সার্ভে কাজে সমস্যার প্রতিবাদে বিক্ষোভ অঙ্গনওয়ারী কর্মীদের
রাজ্যের বিভিন্ন জায়গায় আবাস যোজনার সার্ভে কাজে সমস্যা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে অঙ্গনারী কর্মীরা। সার্ভে কাজে গিয়ে তাদের মুখোমুখি হতে হচ্ছে বিভিন্ন রকম সমস্যার জোর করে তাদের দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ অঙ্গনারী কর্মীদের। এবার সেই প্রতিবাদেই বাঁকুড়ার শালতোড়া গ্রামের অঙ্গনারী কর্মীরা এলাকার সিডিপি এবং বিডিওর কাছে অভিযোগ দায়ের করলেন। শুধু তাই নয় বিক্ষোভ ও দেখানো হলো বিডিও অফিসে। তাদের অভিযোগ যে সার্ভে কাজ করতে গিয়ে তাদের কপালে জুটছে গালিগালাজ হতে হচ্ছে হ্যান্ডস তার শিকার, মানসিক চাপ সৃষ্টি করে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হচ্ছে। তাদের অভিযোগ যে বাড়তি কাজ মেয়েরা করতে চাইছে না তবুও তাদের দিয়ে জোর করে করিয়ে নেওয়া হচ্ছে কাজ। তাদের ওপরে রীতিমতো চাঁদ সৃষ্টি করা হচ্ছে যে তালিকা থেকে কারো নাম বাদ দিয়ে দেওয়ার অথবা নাম নথিভুক্ত করার। তাদের আরো অভিযোগ যে এই কাজগুলো তারা করতে পারেন না অথচ নিত্যদিন তাদের এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এই প্রতিবাদে অঙ্গনারী কর্মীদের বিক্ষোভ।