টাটা ন্যানো গাড়ি থেকে বাড়িতেই হেলিকপ্টার বানিয়ে নজির সৃষ্টি যুবকের।

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
টাটা ন্যানো গাড়ি থেকে বাড়িতেই হেলিকপ্টার বানিয়ে নজির সৃষ্টি যুবকের।
চার চাকার টাটা ন্যানো গাড়ি আর তার মাথায় লাগানো হেলিকপ্টারের পাখা। কি শুনতে অবাক লাগছে তো গাড়ির ওপরে হেলিকপ্টারের পাখা কোত্থেকে এলো। অবাক মনে হলেও ন্যানো গাড়ি থেকে হেলিকপ্টার বানিয়ে চমক সৃষ্টি করলেন বিহারের এক যুবক। বিহারের বাসিন্দা মিথিলেশ প্রসাদ মাত্র ২৪ বছর বয়সেই টাটা ন্যানো গাড়িকে হেলিকপ্টারের রূপ দিয়েছেন প্রায় সাত মাসের প্রচেষ্টায়। জানা যায় বিহারের ছাপরা জেলার বানিয়াপুর নামের একটি গ্রামের বাসিন্দা তিনি। ছোট থেকেই দারিদ্র যেন তার নিত্যদিনের সঙ্গী। চরম আর্থিক অনটনের জন্য দ্বাদশ শ্রেণীর পরে আর পড়াশোনা করা হয়নি। তখন থেকেই লেগে পড়তে হয়েছিল কাজে। আর সেই কিশোর বয়স থেকেই তিনি পাইপ ফিটিং এর কাজ শুরু করেন। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল একদিন তিনি হেলিকপ্টার বানাবেন। আর সেই ইচ্ছা শক্তির জোরে সাড়ে সাত মাসের দীর্ঘ পরিশ্রমে ফলে অবশেষে ন্যানো গাড়িকে রূপ দিলেন হেলিকপ্টারের। তবে এই হেলিকপ্টার আকাশে উড়তে পারেনা। এটি তৈরি করতে তাদের অতিরিক্ত খরচ হয়েছে প্রায় সাত লক্ষ টাকা। হেলিকপ্টারটিতে বিশেষ চমক হিসেবে রয়েছে এলিডি লাইট। তবে মিথিলেশ আশা রাখছেন যে আগামী দিনে তিনি অবশ্যই নিজের হেলিকপ্টার তৈরি করতে পারবেন এবং নিজের গ্রামের নাম তিনি বিশ্ব মঞ্চে উজ্জ্বল করবেন। সেই আশায় বুক বেঁধেছেন তিনি। তার তৈরি করা অভিনব এই হেলিকপ্টারটিকে দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছে স্থানীয় বহু মানুষ।