নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চিতাবাঘ ধরতে এসে আহত রেঞ্জ অফিসার।
চিতা বাঘের হাতের থাবায় আক্রান্ত হলেন রেঞ্জ অফিসার। চিতা বাঘ যার নামটি শুনলেই গা শিউরে ওঠে। জঙ্গল সাফারি অথবা গভীর জঙ্গলে গেলে সর্বদাই গা ছমছম করে পর্যটকদের। কারণ যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে চিতাবাঘ। দেখতে শান্তশিষ্ট স্বভাবের মনে হলেও আদতে সে বড় হিংস্র সে কথা সকলেরই জানা। আর এবার তারি হাতের থাবায় আক্রমণ হলেন অফিসার।কিন্তু তার নাম যে চিতা বাঘ ছেড়ে দেওয়ার পাত্র তো সে নয়, চিতাবাঘ ধরতে এসেই তার কবলে পড়লেন রেঞ্জ অফিসার। ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে গাড়ির চাকা আটকে রেখেছে স্বয়ং চিতা বাঘ। আর তাকে দড়ি দিয়ে ধরার জন্য গাড়ির জালনা দিয়ে দড়ি ফেলতেই একলাফে গাড়ির জানালা দিয়ে আক্রমণ করল ভেতরে থাকা ওই অফিসারকে। তারপরে সকলের প্রচেষ্টায় অবশেষে বাগে আনা গেল চিতা বাঘটিকে। ছিলেন বনদপ্তরের কর্মীরা তাদের সাহায্যেই চিতা বাঘটিকে জালে ধরা হল। সকলের প্রচেষ্টা এর পর চিতা বাঘ টিকে ধরতে পারা গেল। দেখুন সেই ভিডিও কিভাবে চিতা বাঘটিকে অবশেষে জব্দ করা গেল। তবে অল্পবিস্তর রক্ত ঝরেছে খুব বেশি আহত হননি ওই অফিসার। কোন বড়সড়ো দুর্ঘটনা ঘটার আগেই চিতা বাঘটিকে বন্দী করা হলো জালে।

