নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
দেবের সামনে রুক্মিণীকে বিয়ের প্রস্তাব, কিন্তু কে জানেন কি?
নিজের গার্লফ্রেন্ড বা হবু বউকে কেউ যদি তার সামনে বিয়ের প্রস্তাব দিয়ে বসে তাহলে রেগে যাওয়া স্বাভাবিক। তাও সে যদি হয় আবার অভিনেতা দেব, এবার কিনা অভিনেতা দেবের সামনেই সর্বসম্মুখে তার তথাকথিত গার্লফ্রেন্ড রুক্মিণী মৈত্র কে প্রপোজ করে বসলেন। কিন্তু কে সে কার এত বড় সাহস জানেন কি শুনলে অবাক হয়ে যাবেন আপনিও। দেবের গার্লফ্রেন্ড থুরি হবু বউকে যে প্রপোজ করে বসেও সে আর কেউ নয়, আমাদের সকলের চেনা ছোট্ট ফুগলা। হ্যাঁ ঠিকই শুনছেন সকলের প্রিয় সেই ছোট্ট ফুগলা। সোশ্যাল মিডিয়ায় যার মজার মজার ভিডিও দেখতে সকলেই ভালোবাসে। সম্প্রতি একটি ডান্স রিয়ালিটি শো তে বিশেষ অতিথি হিসেবে পৌঁছেছিল ফুগলা। আর সেখানেই দেব তাকে জিজ্ঞাসা করল কিরে শুনতে পেলাম তুই নাকি আমার বউকে বিয়ে করবি। ফুগলা তখন বলে ওঠে তুমি কি করে শুনতে পারলে। এই কথা শোনা মাত্রই লজ্জায় একেবারে লাল হয়ে গেলেন তারই পাশে বসে থাকা রুক্মিণী মৈত্র। আসলে নিজেদের সম্পর্ককে অফিশিয়ালি প্রকাশ না করলেও মাঝেমধ্যেই তাদের সুন্দর রসায়ন জনসমক্ষে ভক্তদের সামনে ধরা পড়ে। তাদের দুজনের জুটিও দর্শকের ভারী পছন্দের। ফুগলার কথা শুনে রীতিমতো হেসে লুটোপুটি তখন বসে থাকা দর্শকরা। শুধু হাসি মজাই নয় ছোট্ট ফুগলার সাথে তার আবদারে পাগলু গানে নাচো করলেন দেব।

