নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ায় শিশু উদ্ধারে গিয়ে প্রতিবেশীদের হাতে আক্রান্ত একাধিক পুলিশ কর্মী।
বাবার কাছ থেকে শিশু উদ্ধার করতে গিয়ে প্রতিবেশীদের রসের মুখে পড়লেন পুলিশ কর্মীরা। এমনকি একাধিক পুলিশ কর্মীদের আক্রান্ত হতে হলেও পরিবার এবং প্রতিবেশীদের দ্বারা। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরে। পুলিশ সূত্রে খবর ওই শিশুটির বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন যাবত পারিবারিক অশান্তি ছিল। তাই শিশুকে আটকে রেখেছিলেন তার বাবা।কোর্টের নির্দেশ সত্ত্বেও শান্তিপুর বাগআঁচড়ার হালদারপাড়ায় সৃজন বিশ্বাস নামে ওই চার বছর বয়সি শিশুকে মায়ের কাছে যেতে দিচ্ছিলেন না তিনি। এরপর বারাসত কোর্টের নির্দেশে বিধান নগর পুলিশ কমিশনার থেকে পুলিশ আধিকারিক ও শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরা রবিবার বিকেলে হালদারপাড়ায় সৃজনকে উদ্ধার করতে যায়। বাবার কাছ থেকে তাকে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিতে গিয়েছিল পুলিশ। অভিযোগ, তখনই ওই পুলিশের উপর চড়াও হন গ্রামের বাসিন্দারা। কোর্টের নির্দেশ অনুযায়ী পুলিশকর্মীরা শিশুকে উদ্ধার করতে গেলে ঘটে এমন পরিস্থিতি। পুলিশের গাড়ি এলাকায় ঢোকার পরেই পরিস্থিতি আরো বিশৃঙ্খল হতে শুরু করে।
পুলিশকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে প্রতিবেশীরা। এদিন ধৃত চারজনকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোদের শান্তিপুর থানার পুলিশ। তবে ঘটনায় বেশ উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে শান্তিপুরের ওই এলাকায়।

