প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগ। হরিণঘাটা ব্লকের বিরহী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চন্ডিরামপুর বেলেডাঙ্গা সহ একাধিক গ্রামে। বহু মানুষ যাদের কাচা বাড়ি রয়েছে তারা বাড়ি পায়নি বলে অভিযোগ। দিনের পর দিন পঞ্চায়েত থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরে ঘুরেও তাদের নাম আসছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়। অথচ প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয়-স্বজনদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদের নাম আসছে ওই তালিকায়। পূর্বে সরকারি বাড়ি পেলেও তারপরেও ফের তাদের নাম নতুন তালিকায় আসছে বলে অভিযোগ। পাশাপাশি যে সমস্ত দরিদ্র পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়েছে তাদের বাড়ি অসম্পূর্ণ। প্রধানমন্ত্রীর আবাস যোজনার কিছু টাকা হাতে পেলেও বাকি টাকা পেতে বছরের পর বছর ঘুরতে হচ্ছে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রধানদের পেছনে। আশ্বাস মিললেও তা পাচ্ছেন না বলে অভিযোগ

