৫০০, ২০০০ টাকার হাজার হাজার নোট নিয়ে খেলা করছে ছোট্ট বাচ্চা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
৫০০, ২০০০ টাকার হাজার হাজার নোট নিয়ে খেলা করছে ছোট্ট বাচ্চা।
কথায় বলে টাকা ছাড়া জীবন অচল। মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে মহামূল্যবান বস্তু হলো টাকা।টাকার মূল্য প্রতিটি মানুষের জীবনে অপরিসীম। আর সেই মহামূল্যবান রাশি রাশি টাকা নিয়ে খেলছে এক শিশু। বাচ্চার হাতে আর খেলনা দ্রব্য নয় সেই জায়গা দখল করে নিয়েছে টাকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট বাচ্চা ৫০০ এবং ২০০০ এর বান্ডিল বান্ডিল নোট নিয়ে খেলা করছে। এক টাকা দু টাকা বা ১০০ টাকা নয় কারি কারি বান্ডেল বান্ডিল ৫০০ ২০০০ হাজার টাকার নোট। কিন্তু অতটুকু ছোট্ট বাচ্চার হাতে এত টাকা এলো কোথা থেকে। হয়তো তাদের বাবা-মা দিয়েছে, শুধুমাত্র খেলার জন্য। ছোট্ট বাচ্চাটি কখনো টাকাটি নিয়ে ছুটছে আবার কখনো নেড়ে চেড়ে ঘেটে দেখছে। কারণ সে তো আর জানে না টাকার মূল্য। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ধেয়ে এসেছে বহু নেতিবাচক কমেন্ট। কেউ বলছে বাবু ওটি তোমার খেলার জিনিস নয়, তো কেউ বলছে বাচ্চাদের সামনে এত টাকা কখনোই দেওয়া উচিত নয়। তবে আর যাই হোক ছোট্ট বাচ্চাটি যে টাকা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং নিজের মনের আনন্দে সে টাকা নিয়ে খেলে চলেছে।