ভয়াবহ অগ্নিসংযোগে ভশ্মীভূত হল ইসকন মন্দিরের ভজন কুটির

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
ভয়াবহ অগ্নিসংযোগে ভশ্মীভূত হল ইসকন মন্দিরের ভজন কুটির। ঘটনাটি ঘটেছে বীরভূমের ভীমগড় ইসকন মন্দিরের শাখা কেন্দ্রে। বাংলাদেশের পর এবার রাজ্যে ইসকন মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন ভোর চারটে নাগাদ আজমকা ইসকন মন্দিরে আগুন লক্ষ্য করেন মন্দিরের এক ভক্ত। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগে। অগ্নিকাণ্ডের সময় ভজন কুটিরে উপস্থিত ছিলেন একজন ভক্ত এবং তিনি অল্প বিস্তার আহত হন। কিন্তু কে বা কারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। ইসকন মন্দিরের তরফের ভক্তরা জানান যে এর আগেও একবার ইসকন মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয় এর পরে পুলিশ প্রশাসন তাদের আশ্বস্ত করে যে ঘটনার পুনরাবৃত্তি হবে না কিন্তু এর পরেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। এই ঘটনায় যে ক্ষতি তাদের হয়েছে তা অর্থ দিয়ে পূর্ণ করা যাবে না এমনটাই জানালেন ইস্কন ভক্ত। দুর্গাপুর ইসকনের দায়িত্বে থাকা ইসকনের ভক্তের অভিযোগ যে মানুষ দাঁড়িয়ে দেখে যাচ্ছে ছবি তুলে যাচ্ছে অথচ কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। যে ক্ষতিপূরণ তাদের হয়েছে তা অর্থ দিয়ে পূর্ণ করা সম্ভব। ইসকন মন্দিরের এই বশীভূত হওয়ার কারণে তাদের সমস্ত আশা-আকাঙ্ক্ষা স্বপ্ন সব নিমেষে ভেঙে গেছে।