রাজ্যের দুর্নীতি অভিযোগে রানাঘাট মহাকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল ভারতীয় জনতা পার্টি দক্ষিণ জেলা সাংগঠনিক কার্যকর্তারা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
রাজ্যের দুর্নীতি অভিযোগে রানাঘাট মহাকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল ভারতীয় জনতা পার্টি দক্ষিণ জেলা সাংগঠনিক কার্যকর্তারা।
রাজ্যের বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে এবার ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলার কার্যকর্তারা রানাঘাট মহাকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল। তাদের অভিযোগ যে রাজ্যে কৃষকদের সারের কালোবাজারি ,পশ্চিমবঙ্গ জুড়ে লাগামহীন দুর্নীতি, দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া বৃদ্ধি, যার প্রতিবাদেই ভারতীয় জনতা পার্টির দক্ষিণ সাংগঠনিক জেলার তরফ থেকে জমা দেওয়া হল এই ডেপুটেশন। রাজ্য সীমাহীন দুর্নীতির প্রতিবাদে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এদিন। ভারতীয় জনতা পার্টির এই প্রতিবাদ মিছিল রানাঘাট কলেজের সামনে স্বামী বিবেকানন্দ মূর্তির পাশ থেকে শুরু হয়ে এরপর রানাঘাট শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, বিধায়ক মুকুটমণি অধিকারী, বিধায়ক আশিস বিশ্বাস, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি অশোক চক্রবর্তী এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।