নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
১৭ ডিসেম্বর নদীয়ায় আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি হতে চলেছে জনসভায়।
আর মাত্র এক দিনের অপেক্ষা। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে আটঘাট বেঁধে ময়দানে নেমেছেন শাসক শিবির।সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত ভোটের প্রাক্কালে আগামী ১৭ ডিসেম্বর নদীয়ার রানাঘাটে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি হতে চলেছে আগামী ১৭ ই ডিসেম্বরে জনসভায়। এর আগে ডায়মন্ড হারবার কাঁথি তে তিনি জনসভায় অংশগ্রহণ করেছিলেন। আর সেখানেই দেখতে পাওয়া গেছিল যে ভুল কাজের জন্য প্রধান উপপ্রধান এবং অঞ্চল সভাপতিকে রিজাইন করতে বলেছিলেন। তবে কি এবার নদীয়া জেলাতেও ঘটতে চলেছে একই ঘটনা। অভিষেকের নজরে এবার নদীয়া জেলার কোন কোন আধিকারিক। এর আগে প্রশাসনিক আধিকারিকরা কেমন কাজ করছেন মানুষের জন্য তা খতিয়ে দেখার জন্য হঠাৎই তিনি গাড়ি থেকে নেমে গ্রামের মধ্যে ঢুকে গ্রামের মানুষদের সাথে কথা বলেছিলেন। শুনেছিলেন তাদের সমস্যার কথা। ঠিকমতো সুযোগ সুবিধা পরিষেবা না পেয়ে গ্রামের মানুষ তার কাছে ক্ষোভ উগরে দিয়েছিলেন। আর তারপরেই যথাযথ ব্যবস্থা নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কি নদিয়া জেলাতেও রানাঘাটের জনসভায় এসে তিনি কোন গ্রামে প্রবেশ করে সেখানকার মানুষের সমস্যার কথা শুনবেন। ইতিমধ্যেই অভিষেকের জনসভাকে ঘিরে নদীয়া জেলার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। যার প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নদীয়া জেলার জায়গায় জায়গায় কখনো রানাঘাট কর্মসূচি অথবা কখনো অভিষেকের জনসভার প্রস্তুতি সভা আয়োজিত হচ্ছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ১৭ ই ডিসেম্বর কি বার্তা দেবেন তার দিকে তাকিয়ে গোটা নদীয়ার মানুষ। এর আগেই কাথির জনসভা থেকে তিনি সতর্ক করে দিয়েছিলেন যে মানুষের জন্য যারা কাজ না করবে তাদেরকে দলে রাখা হবে না। তাহলে কি এবার অভিষেকের নজরে নদীয়া জেলা। রানাঘাটের জনসভা থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে চলেছেন তার দিকে নজর থাকবে নদীয়াবাসির। কি হতে চলেছে আগামী ১৭ ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রানাঘাটের জনসভায়, সেই দিকেই নজর সকলের।

