প্রধানমন্ত্রী আবাস যোজনায় ফের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
প্রধানমন্ত্রী আবাস যোজনায় ফের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের।
রাজ্যে আবাস যোজনায় দুর্নীতিতে উত্তাল রাজ্য রাজনীতি। নিত্যদিন উঠে আসছে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। আর এবার আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে প্রতিবাদে সামিল হল ঘাটালের বিজেপি কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভে কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর সেখানেই দুর্নীতির অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভরণপোষণ পোষণ করার। তৃণমূল পরিচালিত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় দ্বিতীয় দফার সার্ভে কাজে বিরোধী পক্ষের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ বিজেপির তরফের শাসক দলের বিরুদ্ধে। শুধু তাই নয় এর আগেও শাসক দলের বিরুদ্ধে আবাস যোজনায় স্বজন-পোষণ করার অভিযোগ উঠে এসেছে বারংবার। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ ছিন্নমত নিজেদের পরিবারের সদস্য এমনকি যাদের পাকা বাড়ি আছে তাদের কেউ আবাস যোজনার সুবিধা পাইয়ে দিচ্ছে। বিষয়টি নিয়ে আগে ও বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। কিন্তু তাতে কোনো রকমের সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েও ঘাটালের বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনায় কার্যত উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে ব্লক উন্নয়ন আধিকারিক অবশ্য জানিয়েছেন যে নিয়ম মেনেই সার্ভে কাজ চলছে যারা বাড়ি পাওয়ার যোগ্য তারাই এই সুবিধা পাবে। পঞ্চায়েত ভোটের আগে বারংবার আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে কার্যত অস্বস্তিতে পড়েছে শাসক শিবির।