বিয়ের পর বউয়ের জন্য বরের বিশেষ উপহার গাধা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বিয়ের পর বউয়ের জন্য বরের বিশেষ উপহার গাধা।
নতুন বিয়ের পর স্বাভাবিকভাবেই মেয়েদের মনে অনেক আশা থাকে যে বর উপহার হিসেবে তাকে কি দেবেন হয়তোবা শোনা হয়তোবা হীরে। মনের আকাঙ্ক্ষা অনেক উচ্চই থাকে। কিন্তু সবাইকে হতবাক করে এবার নিজের স্ত্রীকে গাধা উপহার করলেন বর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই একটি ভিডিও। গয়নাগাটি নয় বরং পাকিস্তানের ওই যুবক তার সদ্য বিবাহিত স্ত্রীকে উপহার দিয়েছেন গাধা। বিয়ে বাড়ি মানে হইহুল্লোর মজা আনন্দ। বন্ধুবান্ধব এমন কি পরিবারের লোকেরা অনেক সময় বর কনেকে মজার ছবি অনেক রকম উপহার দিয়ে থাকে কিন্তু এবার সব্বাইকে চমকে একেবারে সদ্য বিবাহিত স্ত্রীকে তাই বলে গাধা উপহার। শুনলে হতবাক হবেন আপনিও। পাকিস্তানের ওই যুবকের নাম আজনাল শাহ। বরিশা জাবেদ খান নামক পাকিস্তানেরই এক যুবতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওই যুবক। কিন্তু হঠাৎ কেন গাধা উপহার দেওয়ার চিন্তাভাবনা, পাকিস্তানের ঐ যুবক জানালেন যে ওই গাধাটিকে তিনি দত্তক নিয়েছেন, তিনি নাকি বিয়ের আগে থেকেই জানতেন যে তার হবু বউ গাধার বাচ্চা পছন্দ করেন। আর তাই এমন উপহার পেয়ে স্বাভাবিকভাবেই খুবই উচ্ছ্বসিত কনে। অনেক মানুষেরই নামিদামি উপহার পেয়েও মন ভরে না কিন্তু সামান্য গাধা উপহার পেয়েই ওই যুবতী একেবারে আনন্দে আত্মহারা। জীবন আসলেই ভীষণ সুন্দর তাই সব সময় নামিদামি টাকার উপহারের থেকেও ছোট ছোট উপহার জীবনে অনেক বেশি আনন্দ দেয়