নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
মৃত্যুর পরদিন হাসপাতালে হানা রোগীর ভুত, হাড়হিম করা ভিডিও ভাইরাল।
অনেকেই ভৌতিক ঘটনা বিশ্বাস করেন আবার অনেকে করেন না এ বিষয়ে যুক্তি তর্ক বিতর্ক অনেক আছে। কিন্তু এবার এক হারহিম করা ভৌতিক ঘটনার দৃশ্যের ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চমকে উঠবেন আপনিও এবং নিজের চোখকে বিশ্বাস করতেও অস্বীকার করবেন। ঘটনাটি আর্জেন্টিনার এক হাসপাতালে। ওই হাসপাতালের ভিডিওটির সিসিটিভি ফুটেছে দেখা যাচ্ছে,হাসপাতালের নিরাপত্তারক্ষী কথা বলছেন এক অদৃশ্য রোগীর সঙ্গে।আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে গত ১১ নভেম্বর ভোর সাড়ে তিনটে নাগাদ। ভাইরাল হওয়ার ভিডিওটিতে দেখা যাচ্ছে যে,এক জন নিরাপত্তাকর্মী হাসপাতালের রিসেপশনে বসে থাকার সময় হঠাৎই হাসপাতালের কাচের দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাচ্ছে। আর তখনই ওই নিরাপত্তারকে উঠে গিয়ে কোন অদৃশ্য ব্যক্তির সাথে কথা বলছেন কিন্তু কার সাথে কথা বলছেন তিনি ভিডিওটিতে তো আর দ্বিতীয় কোন ব্যক্তিকে দেখা যাচ্ছে না। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের পাওয়া খবর অনুযায়ী ওই নিরাপত্তা রফিকের পর জিজ্ঞাসা করা হলে যে তিনি কার সাথে কথা বলছিলেন তাতে যে নাম তিনি বলেছেন তাতে রীতিমত চক্ষু চরকগাছ হাসপাতাল কর্তৃপক্ষের।কারণ, হাসপাতালের রেকর্ড অনুযায়ী ওই একই নামের এক মহিলার মৃত্যু হয়েছে ঘটনার ঠিক এক দিন আগে। আর এই ভিডিও ভাইরাল হতেই রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ বলছে ওটি রোগীর আত্মা, তবে কি সত্যিই ওই মহিলার ভূত ভোররাতে হাসপাতাল চত্বরে এসেছিল?কেউবা আবার বলছেন এটি নিরাপত্তাকর্মীর নিছক অভিনয় মাত্র। তবে অভিনয়ই যদি হয় তবে হাসপাতালের দরজা কে খুললো?এই প্রশ্নও চারা দিচ্ছে অনেকের মনে। তবে আপাতত সোশ্যাল মিডিয়া আতঙ্কে কেঁপে উঠছে ভিডিওটি দেখে।

