নদীয়ায় বিয়ে করার দাবি নিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ায় বিয়ে করার দাবি নিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা।
প্রেমের সম্পর্কের নামে দীর্ঘ মেলামেশা, কিন্তু তারপরেই বিয়ে করতে অস্বীকার করল প্রেমিক। বিয়ে করার দাবি নিয়ে সটান প্রেমিকের বাড়ির দরজায় ধর্নায় বসল যুবতী। ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগর ১ নং গ্রাম পঞ্চায়েতের চকদ্বীপ নগর এলাকার কালিরহাট এলাকায়। জানা যায় ওই এলাকারই এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল যুবতীর। যুবতীর অভিযোগ তারপরে বহুদিন তার সাথে মেলামেশাও করে তখন বিয়ে করার প্রতিশ্রুতিও দেয় ওই যুবক। তবে এই প্রথম নয় এর আগেও একবার যুবকের বাড়ির সামনে তিনি ধর্নায় বসেছিলেন। শুধু তাই নয় এমনকি ঘাস মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ও করেন ওই যুবতী। পরে তার প্রেমিকের বাবা তাকে অনেক বুঝিয়ে ঘাস মারার বিষ খাওয়া থেকে আটকান। আর এদিন ফের আর একবার তিনি গেটের বাইরে ধরনায় বসে পড়েন তার একটাই দাবি যে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিতে হবে। তবে এই ঘটনায় ওই যুবকের পরিবার অন্য অভিযোগ এনেছে তাদের অভিযোগ যে ওই মেয়েটি যুবকের বিরুদ্ধে ধর্ষণের কেস ফাইল করেছে তাই আইনি পথেই তারা হাঁটতে চান। মেয়েটির দাবি যে তাকে বিয়ের প্রতিশ্রুতি যতক্ষণ না দেওয়া হবে তিনি এভাবেই বসে থাকবেন এবং ধর্না থেকে উঠবেন না। মেয়েটিকে দেখার জন্য সেখানে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা।