নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
একাধিক প্রসঙ্গ তুলে সংসদে ঝড় তুললেন মহুয়া মৈত্র।
ফের একবার সংসদে ভারতের বিভিন্ন প্রকল্প এবং অর্থনীতির বিষয় ঝড় তুললেন মহুয়া মৈত্র। সংসদে দেওয়া স্পিচে তিনি সরাসরি নিশানা করেছেন কেন্দ্রীয় সরকারকে। মহুয়া মৈত্র বিবৃতিতে উল্লেখ করেছেন যে প্রতিবছর ফেব্রুয়ারিতে সরকার মনে করছে যে দেশের অর্থনীতি খুব ভালো জায়গায় রয়েছে কিন্তু বিগত ৮ মাস পরে এখনো বাজেটের অতিরিক্ত ৩.২৬ লক্ষ্য টাকা প্রয়োজন। তিনি রাজ্যের শাসক দল বিরোধী সকলকে পাপ্পু নামে নিশানা করেছেন। এছাড়াও সংসদে তিনি দেশের গ্রামীণ এলাকা গুলোতে বিএসএনএল রোমিং ফ্রি করে দেওয়ার দাবি জানিয়েছেন। সংসদে মহুয়া মৈত্র বক্তব্য রাখলেন ঝড় তুলে দেন এর আগেও বহুবার বিভিন্ন ইস্যুতে কথা বলে তিনি বিতর্কের মুখোমুখি হয়েছেন। আর এবারেও সংসদ কাঁপালেন মহুয়া মৈত্র।

