নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহে বাজেয়াপ্ত নকল ওষুধ, গাড়ি আটক করল চাকদহ থানার পুলিশ।
চাকদহ থানার কামালপুর চাকদহ বনগাঁ জাতীয় সড়ক থেকে একটি নকল ওষুধের গাড়ি আটক করল চাকদহ থানার পুলিশ।চাকদহ বনগাঁ রোড থেকে লক্ষাদিক টাকার ওষুধ সহ গাড়ি আটক করলো চাকদহ থানার পুলিশ
লক্ষাদিক টাকার ওষুধসহ একটি গাড়িকে আটক করল চাকদহ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর উত্তরপ্রদেশের এ টু জেড ফার্মেসিটিক্যাল নামে একটি আয়ুর্বেদিক ওষুধ কোম্পানি নদীয়ার ডক্টর বিশ্বাস নামের একটি ওষুধ কোম্পানির ট্রেডমার্ক জালিয়াতি করে চলছিল এমনকি তারা গুড হেলথ নামে একটি প্রোডাক্ট ও রাজ্যের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিত। এ নিয়ে উত্তরপ্রদেশের মিরাটে ওই কোম্পানির বিরুদ্ধে একটি স্থগিতাদেশ ও দেওয়া হয় দিল্লী আদালতের তরফে কিন্তু এর পরেও তারা ওষুধ সাপ্লাই করে যাচ্ছিল। এদিন নদীয়ার চাকদহে বনগাঁ রোড ধরে একটি ওষুধবাহি গাড়ি ওষুধ সাপ্লাই দিতে আসার সময় চাকদাহ থানার পুলিশ আটক করে ওষুধ সহ ওই গাড়িটিকে। নদীয়ার ওই আয়ুর্বেদিক ওষুধ কোম্পানির মালিক ডঃ অসীম কুমার বিশ্বাসের অভিযোগ, এদিন সকালে তিনি তার ফ্যাক্টরিতে যাওয়ার সময় হঠাৎই তার বারো চাকার দিকে নজর আসে, আর তিনি লক্ষ্য করেন যে তার কোম্পানি ট্রেডমার্ক বসানো ওষুধ নামানো হচ্ছে। এরপরে তিনি গোটা বিষয়টি পুলিশকে জানায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এই ঘটনা এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। গোটা বিষয়টি তদন্ত করছে চাকদহ থানার পুলিশ।

