নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
ট্রেন ও প্লাটফর্মের মাঝে আটকে পড়ল ছাত্রী, উদ্ধার কাজে রেল পুলিশ।
নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেল এক ছাত্রী।অত্যন্ত আর হিম করা মর্মান্তিক দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ট্রেন এবং প্লাটফর্মের মাঝখানে আটকে পড়ল এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনম এর দুভাদা স্টেশনে। প্রত্যক্ষদর্শীরা জানায় ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে যায় ওই ছাত্রী। আটকে পড়ে প্লাটফর্ম এবং ট্রেনের মাঝখানে। তৎক্ষণাৎ থামিয়ে দেওয়া হয় ট্রেন। প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, গন্টুর রায়ঘরা প্যাসেঞ্জার থেকে বিশাখাপত্তনম এর দুভাদা স্টেশনে নাম ছিল শশী কলা নামে ওই ছাত্রী। এরপরই অত্যন্ত মর্মান্তিকভাবে সে আটকে পড়ে ট্রেনে আর স্টেশনের মাঝে। উদ্ধারের জন্য এরপর চিৎকার করতে থাকে। এরপরই ছুটে আসে স্টেশন চত্বরে মানুষজন এবং তড়িঘড়ি খবর দেওয়া হয় আরপিএফ এবং রেল পুলিশের। এরপর রেল পুলিশ এসে পড়ুয়াকে উদ্ধার করে। সার্ট ফর্ম এর একাংশ ভেঙে প্রায় ঘন্টা দেড়েক পর ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এরপর উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনায় চাঞ্চল ও ছড়িয়ে পড়ে গোটা দুভাদা স্টেশন চত্বর জুড়ে। ঘটনায় বেশ কিছুক্ষণ ট্রেন পরিষেবা বন্ধ রাখার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

