নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ার শান্তিপুরে লটারি কেটে এক কোটি টাকার বিজেতা এক ব্যবসায়ী।
ফের লটারি কেটে এক কোটি টাকার পুরস্কার জিতলেন নদীয়ার শান্তিপুরের এক কাপড় ব্যবসায়ী। ডিয়ার বাম্পার লটারি গেটে কোটি টাকা জিতলেন সুজয় সাধুখা। তার বাবা লক্ষ্মী সাধুকা। বাড়ি শান্তিপুর পৌরসভার জলেশ্বর তিলি পাড়ায়। লটারি বিজেতা সুজয় সাধুখা জানালেন যে গত চার বছর ধরে তিনি টিকিট কাটেন এর আগে ৬০০ টাকার কিছু বেশি তিনি জিতে ছিলেন লটারি কেটে। এলাকার একটি লটারি দোকান থেকে এদিন তিনি টিকিট টি কাটেন। আর তাতেই হয়ে গেল চমৎকার। শান্তিপুর পাবলিক লাইব্রেরি ময়দানে লটারি দোকানদার জবা দেবনাথ বছর ১৫ ধরে লটারি ব্যবসা করে। কিন্তু এই ১৫ বছরে এই প্রথম তার লটারির কাউন্টার থেকে কেউ এক কোটি টাকার পুরস্কার পেল। তাও আবার শান্তিপুরেরই ছেলে
স্বাভাবিকভাবেই তিনি ভীষণ খুশি। লটারি বিজয় সুজয় সাধুকা জানাবেন যে এই টাকা দিয়ে তিনি আগামীদিনে তার ব্যবসা আরো এগিয়ে নিয়ে যেতে চান।

