নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
হাত ছাড়াই প্যাডেল করে সাইকেল চালিয়ে ভাইরাল ব্যক্তি।
সোশ্যাল মিডিয়াতে জুড়ে প্রায়শই অদ্ভুত রকম অথচ বিস্ময়কর বিভিন্ন ভিডিও ভাইরাল হয়। এবার ভাইরাল হল এক ব্যক্তির সাইকেল চালানোর দৃশ্য। ভাবছেন তো সাইকেল চালানো আবার নতুন কি? হ্যাঁ? নতুনই বটে, হাতছাড়া প্যাডেল করে সাইকেল চালাতে হয়তো অনেকেই মাঝেমধ্যে করে থাকে কিন্তু মাথায় ভারী বস্তু নিয়ে শুধুমাত্র প্যাডেল করেই একনাগারে সাইকেল চালানো। এমনই এক ভিডিও ভাইরাল হল নেট মাধ্যমে।রাস্তায় শুধুমাত্র পায়ের দ্বারা প্যাডেল করেই চলছে সাইকেল, ভাবতে পারেন মাথায় ধরা ভারী কাঠের জিনিস আর শুধুমাত্র পায়ের দ্বারা সাইকেল এগিয়ে চলেছে। এমনই এক বিস্ময়কর সাইকেল চালানোর ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যেখানে এক ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে তিনি মাথায় ধরে আছেন ভারী কোন কাঠের বস্তু আর পায়ের মাধ্যমে হাতছাড়া সাইকেল চালিয়ে চলেছেন। আপন মনে তিনি চালাচ্ছেন সাইকেল। যেন পৃথিবীর কোনো রকম চিন্তাই নেই। এমন অভিনব কায়দায় সাইকেল চালানোর ভঙ্গিমা দেখে হতবাক সকলে।

