চাকদহের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে সমাপ্ত হল প্রাথমিক টেট পরীক্ষা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে সমাপ্ত হল প্রাথমিক টেট পরীক্ষা।
আজ বিগত কয়েক বছর পর রাজ্যে হল প্রাথমিক টেট পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ। চাকদহের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলোতে মোতায়ন ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার সময়সীমা ছিল দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত। পরীক্ষার্থীদের সুবিধার্থে রাস্তায় ছিল পর্যাপ্ত পরিমাণ বাস এবং অটো। নিরাপত্তা ব্যবস্থায় চাকদহ থানার পুলিশের ভূমিকা ছিল অনস্বীকার্য। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মোতায়ন ছিল কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে পরীক্ষা কেন্দ্র গুলোতে সেই কারণে চাকদহ পুলিশ যথাযথ ভূমিকা পালন করেছে। যাতে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই কারণে চাকদহ থানার মোরেও মোতায়েন ছিল পুলিশি নিরাপত্তা। চাকদহ থানার ভারপ্রাপ্ত আইসি বিমান মৃধার নেতৃত্বে চাকদাহ থানার মোড় এবং বাসস্ট্যান্ডে পুলিশি সহায়তা কেন্দ্র বসানো হয়েছিল যাতে কোনরকম সমস্যায় পরীক্ষার্থীরা পুলিশের সাহায্য নিতে পারে।সবমিলিয়ে নির্বিঘ্নে আজ চাকদহ ব্লকের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে সমাপ্ত হল প্রাথমিক টেট পরীক্ষা।