চাকদহ ইছাপুর তালসারী মাঠে অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহ ইছাপুর তালসারী মাঠে অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব ১৪ ফুটবল টুর্নামেন্ট।
আজ অনূর্ধ্ব ১৪ বল টুর্নামেন্ট আয়োজিত হলো চাকদহের তাতলা ইছাপুর তালশারির মাঠে। ক্যালকাটা মহামান্য স্পোটিং জুনিয়র এবং চাকদহ ভেটরেন্স স্পোর্টিং জুনিয়র এই দুই ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হলো জুনিয়র ফুটবল টুর্নামেন্ট। চাকদহ ভেটরেন্স ক্লাবের সম্পাদক সুব্রত দে জানলেন যে, ফুটবলে যেহেতু গ্রাম বাংলার খেলা, গ্রাম বাংলার মানুষ ফুটবল টুর্নামেন্ট দেখতে ভালোবাসে। সেই ভাবনাতে তাদের আজকের এই টুর্নামেন্ট আয়োজন। তিনি আরো জানালেন যে চাকদা হয়ে অনেক বড় বড় মাঠ আছে যেখানে বিভিন্ন রকমের খেলা আয়োজিত হয় কিন্তু চাকদহের ব্লকের মধ্যে এত সুন্দর একটি মাঠ রয়েছে তালসারী মাঠ যেটি কারো নজরে আসেনি তাই এই মাঠেই তাদের আজকে ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট নিয়ে সাধারণ মানুষ থেকে খেলোয়াড়দের মধ্যেও ছিল উন্মাদনা। আগামী দিনে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে ফুটবল খেলাটিকে বাঁচিয়ে রাখে সেই আশাই করছেন চাকদহ ভেটরেন্স স্পোর্টিং ক্লাব।