নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে সাধারণ মানুষের নাম। কে এত বড় গুন্ডা, বিডিওকে রীতিমত হুমকি দিলেন বিজেপি নেতা। আবাস যোজনার তালিকা থেকে কেন বাদ দেওয়া হচ্ছে নাম,এই অভিযোগ তুলে বিডিও-কে রীতিমতো আঙুল উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে৷ বিধায়কের হম্বিতম্বির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ বিধায়ক আচরণের সমালোচনা করেছেন বাঁকুড়া ১ নম্বর ব্লকের বিডিও অঞ্জন দত্ত৷ বিডিওকে আঙুল উঁচিয়ে বললেন আপনি চাকরি ছেড়ে দিয়ে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে বসুন।এ দিন বাঁকুড়ার ১ নম্বর বিডিও অফিসে ডেপুটেশন জমা দিতে যায় বিজেপি৷ নেতৃত্বে ছিলেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা। কিভাবে বেআইনিভাবে এভাবে তালিকা থেকে নাম বাদ দেওয়া যায়। তার অভিযোগ তিনি নিজে পরিষেবা দিতে পারছেন না আর বিডিওর কাছে এসেও মিলছেনা সুরাহা।

