নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
দুর্ঘটনার কবলে টেট পরীক্ষার প্রশ্নবাহী গাড়ি।
টেট পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় বড়সড়ো দুর্ঘটনার মুখোমুখি প্রশ্ন বাহি গাড়ি। ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার সাইতারা ও মির্জাপুরের মাঝে। টেট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যাওয়া হচ্ছিল পরীক্ষা কেন্দ্রে। সেই সময় গাড়িতে ছিলেন একজন পুলিশ কর্মী এবং গাড়িচালক। এরপর উল্টো দিক থেকে একটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধিয়ে বোলারো গাড়িটির। এরপর পুলিশের অন্য একটি গাড়িতে করে সময় মাত্র পরীক্ষা প্রশ্ন পৌঁছে দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রে। ঘটনায় কেউ হতাহত হননি বলে খবর পাওয়া যাচ্ছে।

