নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
সুরক্ষা ডায়াগনস্টিকের পক্ষ থেকে চাকদহ দরাপপুরে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।
চাকদহ দরাপপুরের দেশবন্ধু পাঠাগার ও ক্লাবে সুরক্ষা ডায়াগনস্টিকের পক্ষ থেকে বিনামূল্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। যেখানে ইসিজি, সুগার টেস্ট ক্রিয়েট ইন ইন থাইরয়েড কোলেস্টেরল বিভিন্ন রকম ব্লাড টেস্ট এর মধ্যে যেকোনো একটি ব্লাড টেস্ট সাধারণ মানুষ করাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। সুরক্ষার পক্ষ থেকে জানানো হলো যে আজ প্রায় ১০০ জন সাধারণ মানুষকে বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা করানো হলো যেখানে উপস্থিত ছিলেন একজন অভিজ্ঞ ডাক্তার। গোটা ডিসেম্বর জানুয়ারি মাস ধরে ষোলটি বিন আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার। এরপর বালিয়া চাকদহ মদনপুর বিভিন্ন জায়গায় এই ক্যাম্প তারা করবেন। মানুষের সুবিধার্থে এবং সাধারণ জনগণের কথা চিন্তা করে আজকের তাদের এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। সাধারণ মানুষ অত্যন্ত খুশি সুরক্ষার এই পদক্ষেপে। যারা অত্যাধিক টাকা ব্যয় করে ডাক্তার দেখাতে যেতে পারেন না বিভিন্ন কারণে সেই সব মানুষরা সুরক্ষার এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের দ্বারা অত্যন্ত লাভবান হয়েছেন।

