নদীয়ার রানাঘাটে অবৈধ অটো এবং টোটো দৌরাত্মের প্রতিবাদে বাস ধর্মঘটের ডাক বাস অ্যাসোসিয়েশনের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
নদীয়ার রানাঘাটে অবৈধ অটো এবং টোটো দৌরাত্মের প্রতিবাদে বাস ধর্মঘটের ডাক বাস অ্যাসোসিয়েশনের।
নদীয়া রানাঘাট সহ বেশ কয়েকটি জায়গায় বিগত বেশ কিছু বছর ধরে অবৈধভাবে বেড়ে উঠেছে অটো এবং টোটো দৌরাত্ম্য। সেই প্রতিবাদে কৃষ্ণনগর রোড সহ আরো পাঁচটি রুটে বাস ধর্মঘটের ডাক দিল রানাঘাট সাব ডিভিশন বাস অ্যাসোসিয়েশন। বাস মালিকদের অভিযোগ যে বাস স্ট্যান্ড গুলোতে বাস আসার আগেই অটো এবং টোটো যাত্রী নিয়ে চলে যায় যার ফলে বাস আসার পরে বাস স্ট্যান্ডগুলোতে যাত্রী প্রায় থাকে না বললেই চলে। যার ফলে বেশ ক্ষতির মুখে পড়েছে বাস মালিকরা। এর আগেও বেশ কয়েকবার এ বিষয় আলোচনা সভা ডাকা হয়। কিন্তু তার কোন রকম শুরু হওয়া হয়নি। বাজ অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন মদন দাস জানান, আমরা বুঝতে পারছি এই সময় বাস পরিষেবা বন্ধ হলে বেশ সমস্যার মুখে পড়বেন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ নিত্য যাত্রীরা। কিন্তু বাধ্য হয়ে আমরা বাস পরিষেবা বন্ধ রেখেছি। দাঁতের আলো দাবি যে খুব শীঘ্রই যদি অবৈধভাবে বাস এবং টোটো দৌড়াতে বন্ধ না করা হয় তবে বেশ সমস্যার মুখে পড়বেন বাস অ্যাসোসিয়েশন।