আবাস যোজনার তালিকা থেকে উধাও নাম, পঞ্চায়েত অফিসে বিক্ষোভ বাসিন্দাদের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
আবাস যোজনার তালিকা থেকে উধাও নাম, পঞ্চায়েত অফিসে বিক্ষোভ বাসিন্দাদের।
প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে রাতারাতি উধাও নাম। পুরনো তালিকায় নাম থাকা সত্ত্বেও নতুন তালিকা থেকে ভ্যানিশ নাম। বাসিন্দাদের অভিযোগ যাদের বাড়ি আছে জমি আছে তারা টাকা পাচ্ছেন অথচ আমাদের পুরনো তালিকায় নাম থাকা সত্ত্বেও নতুন তালিকায় নাম কেটে দেওয়া হয়েছে। এই অভিযোগে বাগদার মানিপতা গ্রাম পঞ্চায়েতের সামনে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ এক বছর আগে নামের যে তালিকা তৈরি করা হয়েছিল সেখানে প্রায় তিন হাজার মানুষের নাম নথিভুক্ত ছিল কয়েকদিন আগে জনপ্রতিনিধিকে না জানিয়ে সেখানে নতুন তালিকা তৈরি করা হয়েছে। আর নতুন তালিকায় নাম নেই বহু মানুষের। সেই অভিযোগে পঞ্চায়েত অফিসে ঘেরাও করলো বাসিন্দারা, এরপর ঘটনাস্থলে পৌঁছায় বিডিওসহ প্রশাসনিক আধিকারিকেরা।