নদীয়ার শান্তিপুরে চোর সন্দেহে এক গৃহবধূ ও তার সন্তানকে পুলিশের হাতে তুলে দিল জনতা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
নদীয়ার শান্তিপুরে চোর সন্দেহে এক গৃহবধূ ও তার সন্তানকে পুলিশের হাতে তুলে দিল জনতা।
চোর সন্দেহ করে এক গৃহবধূ এবং তার সন্তানকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো নদীয়ার শান্তিপুরের মতিগঞ্জ এলাকায়। এদিন ওই এলাকার বাসিন্দা কল্যাণ চক্রবর্তী বাড়িতে হঠাৎই এক গৃহবধূ তার সন্তানকে নিয়ে ঢুকে পড়ে। তার নাম জিজ্ঞাসা করতেই সে কোন রকম উত্তর দেয়নি। এর পরেই তাদের সন্দেহ হয় এবং তারা ওই গৃহবধূ এবং তার সন্তানকে আটকে রেখে দেয়। এরপর তারা প্রতিবেশীদের খবর দেওয়া হয়। এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে শান্তিপুর থানায় খবর দেয় এবং পুলিশের হাতে ওই গৃহবধূ তার শিশুসন্তানকে ধরিয়ে দেয়। স্থানীয় সূত্রে খবর ওই গৃহবধুর বাড়ি বর্ধমানের কালনায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ এর আগেও শান্তিপুরে বহুবার চুরির ঘটনা ঘটেছে এবং এক গৃহবধূ ও তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছিল। সেই ঘটনার সাথে মিল পেয়েই চোর সন্দেহ করে ওই গৃহবধূকে পুলিশে ধরিয়ে দেয়। শুধু তাই নয় বাসিন্দাদের অভিযোগ ওই গৃহবধূর ব্যাগ থেকে বেশ কিছু টাকা ও উদ্ধার করা হয়েছে। পুলিশি হেফাজতে নিয়ে ওই গৃহবধূকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মতিগঞ্জ এলাকায়।