নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
কল্যাণী এমসের সামনে টোটো এবং ম্যাজিক ড্রাইভারদের আটক করল পুলিশ
যানজটের কারণে কল্যাণীর বসন্তপুরে গড়ে ওঠা এমসের সামনে থেকে আটক করা হয় দুটি টোটো এবং দুটি ম্যাজিক। পুলিশ সূত্রে খবর পাওয়া যায় যে ম্যাজিক এবং টোটোর কারণে এমসের সামনের রাস্তায় প্রতিনিয়ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ওই রাস্তা ধরেই যাচ্ছিলেন তখনই তার নজর আসে যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে টোটো এবং ম্যাজিক যার কারণে এমসেন্ট মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। এরপর এই খবর দেওয়া হয় কল্যাণী থানায় এবং এরপর আটক করা হয়েছে ম্যাজিক এবং টোটো সহ ১১ জনকে। ম্যাজিক এবং টোটো চালকদের অবশ্য অভিযোগ যে তারা যে বুঝতেই পারলেন না যে তাদেরকে কেন আটক করা হয়েছে।

