নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
২ লক্ষ টাকা নগদ এবং সোনা সহ রহস্যময়ভাবে নিখোঁজ সোনা ব্যবসায়ী,
বউবাজারে গয়না গরতে গিয়ে অত্যন্ত রহস্যময় ভাবে নিখোঁজ হলেন সোনা ব্যবসায়ী। পরিবার সূত্রে দাবি গতকাল দশটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার রাধানগর পশ্চিম পাড়ার সোনা ব্যবসায়ী রনজিত বাবু। পরিবার সূত্রে জানানো হয় যে কয়েকদিনের মধ্যেই একটি বিয়ে বাড়ির গয়না ডেলিভারি দেওয়ার কথা ছিল ওই সোনা ব্যবসায়ীর। এদিন নগদ দুই লক্ষ টাকা এবং ১ লক্ষ টাকার মতো পুরনো সোনা গলিয়ে তিনি গতকাল দশটা নাগাদ বৌ বাজারের উদ্দেশ্যে গিয়েছিলেন। তার স্ত্রী জানান যে গতকাল দুপুর বারোটার সময় তার ফোনে কথা হয় তার স্বামীর সাথে। রনজিতবাবু জানান তিনি বউবাজারের এলাকায় একটি দোকানে খাওয়া দাওয়া করছেন এবং সেখান থেকে ফিরবেন আর তারপর থেকেই ফোন সুইচ অফ আসে। সারাদিন ধরে অনেক খোঁজাখুঁজি এবং ফোন করেও তাকে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন তার পরিবার। এরপরই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী। কিন্তু হঠাৎ কোথায় নিখোঁজ হয়ে গেলেন ওই ব্যক্তি তা বুঝতে পারছেন না কেউ। নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

