চাকদহ পৌরসভার রবীন্দ্র সভাকক্ষে অনুষ্ঠিত হলো আর্থিক সাক্ষরতা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহ পৌরসভার রবীন্দ্র সভাকক্ষে অনুষ্ঠিত হলো আর্থিক সাক্ষরতা ক্যাম্প।
আজ চাকদহ পৌরসভা রবীন্দ্র সভাকক্ষে এন ইউ এল এম এর পক্ষ থেকে অনুষ্ঠিত হয় ফাইন্যান্সিয়াল লিটারেসি ক্যাম্প। আর্থিক সাক্ষরতার বিষয়ে মানুষকে আরও বেশি সচেতন করে তুলতে আজকে চাকদহ পৌরসভার রবীন্দ্র সভা কক্ষে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। আজকের সভায় উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভার পৌর প্রধান মাননীয় অমলেন্দু দাস মহাশয়, উপ পৌর প্রধান দেবব্রত নাগ মহাশয়, সিআইসি মেম্বার মাননীয়া মৌমিতা ভট্টাচার্য মহাশয়া, কাউন্সিলরগণ। NULM এর সমস্ত আধিকারিক ও কর্মচারীরা এবং গোষ্ঠীর সমস্ত মহিলারা। আর্থিক সাক্ষরতা বিষয়ে মহিলাদের সচেতন করে তুলতেই পৌরসভার উদ্যোগে আজ এই কর্মসূচি অনুষ্ঠিত হলো।