প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাট মানি চাওয়ার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাট মানি চাওয়ার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে।কয়েকদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এক ভিডিও টুইটে শুরু হয়েছিল রাজনৈতিক টানাপোড়েন।সেই ভিডিও টুইটে সুকান্ত মজুমদার বলেন,মালদার মালতীপুর বিধানসভা কেন্দ্রের এক ব্যক্তির কাছে ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা চাইছে এলাকার এক তৃণমূল নেতা চন্দন সাহা। এরপর থেকেই সেই নেতাকে আর পাওয়া যাচ্ছিল না।কয়েকদিন কাটার পর অবশেষে সেই তৃণমূল নেতা আসলো সংবাদ মাধ্যমের সামনে।তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে তিনি দাবি করেছেন।
অন্যদিকে সেই ভিডিওতে অপরদিকে থাকা মালতিপুর বিধানসভা কেন্দ্রের অধীন সামসী কান্ডারান এলাকার বাসিন্দা বেনিফিশিয়ারি বৃদ্ধ বিনোদ রায় বলেন চন্দন সাহা তার কাছ থেকে টাকা চেয়েছিল ঘর পাইয়ে দেওয়ার নামে। তিনি টাকা দিতে অস্বীকার করেছেন আর তাই নিয়েই তার সাথে বচসা হয়েছিল।
ওই বৃদ্ধের পুত্র বধূও একই অভিযোগ তুলেন।
সাংবাদিক সম্মেলনে সুকান্তবাবু দাবি করেন , তৃণমূল দলটাই হল কাট মানি র দল।
অন্যদিকে তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন,না জেনে বুঝে সুকান্তবাবু এইসব কথা বলছেন।তারা এফআইআর করছেন না কেন।
পাল্টা জবাব এ সুকান্ত মজুমদার বলেন এফআইআর করলেই কি পুলিশ ব্যবস্থা নেবে? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন?