করলা ব্রিজের ওপর পরে আছে ব্যাগ , গলার মাফলারে জড়িয়ে নিচে ঝুলছে নিথর দেহ l ঘটনাস্থলে তদন্তে পুলিশ, ভোর হতেই চঞ্চল্য জলপাইগুড়িতে।
বুধবার ভোর হতেই জলপাইগুড়ি শহরের দিনবাজার সংলগ্ন করলা সেতুতে একটি ব্যাগ পরে থাকতে দেখেন পথচলতি মানুষজন l এর পরেই লক্ষ্য করেন সেতুর রেলিং এর সঙ্গে বাধা একটি গলার মাফলার, নিচে তাকাতেই চমকে ওঠেন অনেকেই l মাফলারের ফাঁসে ঝুলছে এক যুবক।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় কোতোয়ালি থানার পুলিশ।
তবে মৃত যুবকের পরিচয় জানা যায়নি l
ঘটনার তদন্ত করছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন ওই যুবক কে দেখে বহিরাগত মনে হচ্ছে

