গাড়ি গেলেই ওঠে মরুঝড়, রাজ্যে সড়কের ধুলোয় অতিষ্ট হয়ে পথ অবরোধ

গাড়ি গেলেই ওঠে মরুঝড়, রাজ্যে সড়কের ধুলোয় অতিষ্ট হয়ে পথ অবরোধ।
ঘটনাটি জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার চৌরঙ্গীতে,
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ এই পথ দিয়ে যাতায়াত করার বিপদ, ধুলো ঢাকতে এলাকার সিমেন্ট কোম্পানি জল দেয় রাস্তায়, যাতে কাঁদা হয়ে গিয়ে প্রায়ই পিসলে যাচ্ছে বাইক সহ সাইকেল যাতে করে দুর্ঘটনা ঘটছে নিত্য দিন।
রাস্তার ধুলো নিয়ে সমস্যা মেটানোর দাবিতে সোমবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসিরা। যার ফলে সাময়িক ভাবে শিলিগুড়ি জলপাইগুড়ি যাতায়াত পথে আটকে পরতে হয় যাত্রীবাহী বাস সহ অন্যান্য যানবাহনকে