নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
বৌভাত থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় জখম ১০ কনেযাত্রী,
বৌভাতের অনুষ্ঠান থেকে ফিরছিল কনেযাত্রীর বাস। মাঝপথে বাস উল্টে জখম হল ১০ জন কনেযাত্রী। এদিন ঝাড়গ্রাম থেকে পূর্ব মেদিনীপুর সুতাহাটা থানার কুকড়াহাটি থেকে ফিরছিল কনে যাত্রীর বাসটি। ঠিক সেই সময়ই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।বাসে তখন ছিল প্রায় ৫০ জন কনে যাত্রী। স্থানীয় সূত্রে খবর, খড়্গপুরের রূপনারায়নপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাডওয়ালে ধাক্কা মারে বাসটি। রীতিমতো পালটি খেয়ে যায় বাসটি। দুর্ঘটনায় জখম দশজনকে এর পর খড়গপুর থানার পুলিশ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা ঘটার পরেই এলাকা ছেড়ে চম্পট দেয় বাস মালিক তবে জখম হয়েছেন বাসের হেলপার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। গোটা ঘটনার তদন্ত করছে, খড়গপুর থানার পুলিশ এবং ওই বাস মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

