বেতনের দাবিতে পৌরসভার সামনে বিক্ষোভ কর্মীদের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
বেতনের দাবিতে পৌরসভার সামনে বিক্ষোভ কর্মীদের,
কাজ করেও ঠিকমতো সময় কর্মীদের দেওয়া হচ্ছে না বেতন। সেই অভিযোগে এদিন সাত সকালে পৌরসভার সামনে বিক্ষোভে ফেটে পড়লো অস্থায়ী কর্মীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভার সামনে। দীর্ঘদিন ধরে পৌরসভার দ্বারস্থ হলেও মেলেনি কোন রকম সুরাহা তাই এদিন বাধ্য হয়ে পৌরসভার গেটের সামনে বিক্ষোভ দেখালো পৌরসভার অস্থায়ী কর্মীরা। কর্মীদের অভিযোগ দীর্ঘদিন যাবত তাদের ঠিকমতো সময় বেতন দেওয়া হচ্ছে না এ নিয়ে তারা বারংবার দ্বারস্থ হয়েছেন পৌরসভার। অস্থায়ী কর্মীদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল মেদিনীপুর পৌরসভা। কাউন্সিলরদের সাথে কর্মীদের বচসায় উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়। কর্মীরা ভাঙচুর চালায় পৌরসভার গেটের সামনে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। কর্মীদের দাবি তাদের ন্যায্য বেতন দেওয়া না হলে তারা আগামীদিনে আরো বড় বিক্ষোভের সামিল হবে।