গাড়ির টায়ার থেকে উদ্ধার ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
গাড়ির টায়ার থেকে উদ্ধার ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা,
রাজ্যের উদ্ধার হল টাকার পাহাড়। এবার গাড়ির টায়ারের মধ্যে থেকে ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা উদ্ধার করল জলপাইগুড়ি থানার পুলিশ। একেবারে ফিল্মি কায়দায় দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার করা হলো বিপুল পরিমাণ টাকা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া এলাকায়। পুলিশের কাছে গোপন সূত্র মারফত খবর আসে একটি গাড়িতে করে বিপুল পরিমাণ টাকা পাচার হচ্ছে। পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে বিহারগামী একটি গাড়ি আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল সেই গাড়িতেই নাকি ৫ জন ব্যক্তি গাড়ির টায়ারে করে বিপুল অংকের টাকা পাচার করছিল। সেই অনুযায়ী পুলিশ ছকপাতে এবং নাকা চেকিং শুরু করে একটি কালো রঙের গাড়িকে দেখে সন্দেহ হতেই তারা গাড়িটিকে আটক করে। কিন্তু ওই পাঁচ ব্যক্তির অতিরিক্ত চালাকি করে গাড়ির টায়ারের মধ্যে টাকা লুকিয়ে নিয়ে যাচ্ছিল কারণ প্রত্যেকটি গাড়িতে একটি আলাদা টায়ার থাকে তাই স্বাভাবিকভাবেই সন্দেহ হবে না কারো কিন্তু পুলিশের সন্দেহ হতেই তারা ওই পাঁচ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এবং গোটা গাড়িতে তল্লাশি অভিযান চালায় এরপরে অভিজ্ঞ মেকানিক এনে গাড়ির আলাদা টায়ার টি খোলা হয় আর টায়ার খুলতেই চোখ ছানা বড় হয়ে গেল পুলিশের। কারণ কালো প্লাস্টিকে মুরে ৯৪ টি বান্ডিলে করে টাকা মজুত রাখা ছিল। আর তারপরেই ওই পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করে বানারহাট থানার পুলিশ। প্রায়শই রাজ্যে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা খবরের শিরোনামে উঠে আসে। আপাতত পুলিশি হেফাজতে নিয়ে পাঁচ জনকে জিজ্ঞাসা বাদ শুরু করেছে পুলিশ ধৃতদের আদালতে পেশ করা হয়েছে।