কুকুরের কামড়ে জখম একই গ্রামের ছয় শিশু সহ মোট আটজন। জখমের মধ্যে পাঁচজনকে আনা হলো চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর থানার আগ্রা হরিশ্চন্দ্রপুর গ্রামে। রকমেরা হলেন নৃপতি বিশ্বাস বয়স ৫৫ বছর, প্রীতম সরকার বয়স চার বছর, রামকৃষ্ণ সরকার বয়স ছয় বছর, আশুতো ষ লোহার বয়স ১২ বছর, রিয়া রায় বয়স চার বছর। প্রত্যেকেরই বাড়ি আগ্রা হরিশ্চন্দ্রপুরে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় গতকাল সকাল থেকে গ্রামে একটি কুকুর আর সকাল পর্যন্ত মোট আটজনকে কামড় দিয়েছে। এরপর উত্তেজিত গ্রামবাসীরা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ। পরিবারের সদস্যরা প্রত্যেককেই উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেইখানে কুকুরে কামড়ানোর কোন ভ্যাকসিন না থাকায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে তাদেরকে। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন প্রত্যেককে।

