চাকদহে বিষ খেয়ে আত্মহত্যা বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ
চাকদহে বিষ খেয়ে আত্মহত্যা বৃদ্ধের
চাকদহে ঘাস মারার বিষ খেয়ে আত্মহত্যা করলেন এক বৃদ্ধ। মৃত ওই বৃদ্ধের ভাগ্নে বিদ্যুৎ সরকার জানান ঐ বৃদ্ধের বাড়ি চাকদহের পুমুলিয়া গ্রামে। বিদ্যুৎ সরকার জানান, বছর বাহাত্তরের বৃদ্ধ অজিত সরকার এদিন ঘাস মারার ওষুধ খান। এরপরে তাকে নিয়ে আসা হয় চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে।
সেখানে অবস্থার অবনতি দেখে এরপরে তাকে স্থানান্তরিত করা হয় কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে। এরপর সেখানেই মারা যান তিনি। আজ ওই বৃদ্ধের পোস্টমর্টেম করা হবে। কেন ঐ বৃদ্ধ ঘাস মারার বিষ খেয়েআত্মহত্যা করলেন তা এখনো জানতে পারা যায়নি।