সমবায় সমিতি নির্বাচনে বড়সর জয় তৃণমূল কংগ্রেসের

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
সমবায় সমিতি নির্বাচনে বড়সর জয় তৃণমূল কংগ্রেসের
শহীদ মাতঙ্গিনী ব্লকের গঠরা সমবায় সমিতি নির্বাচনে ব্যাপক সাফল্য তৃণমূল কংগ্রেসের। বাম বিজেপি জোটকে হারিয়ে জয়ী হলো তৃণমূল কংগ্রেস। নন্দকুমার মডেল যে একেবারে ফ্লপ হয়ে গেছে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তা তৃণমূল কংগ্রেসের এই সাফল্য বলে দিল। গঠনা সমবায় সমিতি নির্বাচনে মোট ৪৩ টি আসনে ভোট হয়েছিল যেখানে তৃণমূল বিজেপি এবং বাম সব শিবির থেকেই প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছিল। সেখানে বড়সড়ো রকমের সাফল্য তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য সমবায় সমিতির নির্বাচনে এদিন বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়েছে উঠেছিল পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ পর্যন্ত করে। তৃণমূলের কর্মী সমর্থকদের সাথে রীতিমত বিক্ষোভ বাধে বিজেপি কর্মী সমর্থকদের। পরিস্থিতি সামাল দিতেই পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে সমবায় সমিতির নির্বাচনের তৃণমূলের এই সাফল্য বঙ্গ বিজেপির কপালে যে চিন্তার ভাঁজ নিয়ে এসেছে তা বলাই বাহুল্য।