স্কুল পড়ুয়াদের চকলেট মিষ্টি ফুল উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
স্কুল পড়ুয়াদের চকলেট মিষ্টি ফুল উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,
টাকি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে টাকি ভবনাথ বয়েজ স্কুল পরিদর্শনে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু স্কুলে পরীক্ষা চলার কারণে সেখানে আর যাওয়া হয়নি মুখ্যমন্ত্রীর। এদিন টাকি থেকে কলকাতায় ফেরার পথে ওই স্কুলের পাশ দিয়েই যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই স্কুলের শিক্ষক ,পড়ুয়ারা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপরে মুখ্যমন্ত্রী স্কুলের পড়ুয়াদের জন্য উপহার হিসেবে চকলেট ফুল পাঠান। মুখ্যমন্ত্রী নির্দেশে প্রশাসনিক কর্তারা হাজির হন বাচ্চাদের জন্য তাদের উপহার নিয়ে। মুখ্যমন্ত্রীর থেকে চকলেট মিষ্টি ফুল উপহার পেয়ে ভীষণ খুশি স্কুলের পড়ুয়ারা।