নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
অভিনব পথনাটিকা প্রদর্শন করে অবস্থান বিক্ষোভে গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।
ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার নিচে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ১০৯ দিনে পা দিয়েছে। গত ১০৯ দিন ধরে নিজেদের যোগ্য অধিকারের দাবিতে বিক্ষোভ জানাচ্ছে গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। আজ চাকরিপ্রার্থীরা এক অভিনব বিক্ষোভ কর্মসূচি পালন করবে যেখানে দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেজেছেন একজন চাকরিপ্রার্থী এবং সেখানে নবান্নের অফিসের আদলে সাজানো হয়েছে মঞ্চ। অবিকল মুখ্যমন্ত্রী যেভাবে হেঁটে নবান্ন ঢোকেন ঠিক সেই ভঙ্গিতেই হাঁটলেন ওই চাকরিপ্রার্থী। তাদের অভিযোগ যে ১০৯ দিন ধরে তারা অবস্থান বিক্ষোভ করছেন কিন্তু রাজ্য সরকারের তাতে কোন ভ্রুক্ষেপ নেই। দৃষ্টি আকর্ষণ করতে অভিনব পথনাটিকা প্রদর্শন করলেন চাকরি প্রার্থীরা। পদনাটিকায় রাখা হয়েছে নবান্নের ব্যানার। মূলত রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আজকের অভিনব এই পথনাটিকা প্রদর্শন।

