মায়ের বকুনিতে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ছেলে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
মায়ের বকুনিতে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ছেলে
বাড়িতে পড়াশোনা না করার জন্য মায়ের বকুনি খেয়ে আত্মঘাতী হল ছাত্র। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাট এলাকায়। স্থানীয় সূত্রে খবর পাওয়া গেল যে, নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার ভাজনঘাটের হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সুজয় হালদার। পরীক্ষার সময় বাড়িতে পড়াশোনা না করার জন্য মা বকাবকি করে। আর এর পর এই নাকি সেই অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো ছাত্র। এরপরে পরিবারের লোকজন স্থানীয় কৃষ্ণগঞ্জ থানায় খবর দেয়।
এরপর কৃষ্ণগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। শুধুমাত্র বকুনিতেই অভিমানে নিজের প্রাণ নিয়ে নিল এমনটাই খবর পরিবার সূত্রে। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।