নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
রানাঘাট মহাকুমা হাসপাতালে বিরল অস্ত্রোপচারে সুস্থ রোগী।
রানাঘাট মহাকুমা হাসপাতালে জটিল অস্ত্রোপচারে সুস্থ হয়ে উঠলেন রোগী।ওই মহিলার নাম মালতি ওরাং বয়েস ৪৫ বছর। তার বাড়ি নদিয়া রানাঘাট থানার প্রিতিনগরে। চিকিৎসকরা জানান ওই মহিলার ওভারিতে আড়াই কেজি ওজনের একটি টিউমার হয়েছিল। দুস্থ হওয়ার কারণে তিনি বড় নার্সিংহোমে চিকিৎসা করাতে পারেননি, এরপরই ওই মহিলা ভর্তি হন রানাঘাট মহাকুমা হাসপাতালে। এরপর জটিল এই রোগকে অস্ত্রোপচারের মাধ্যমে সফল করে তুললেন চিকিৎসক সুদেব রায়। আপাতত ওই রোগী সুস্থ আছেন। যদিও এই অস্ত্রোপচারের সফল হওয়ার পর সভাপতি খুশি ওই চিকিৎসক এবং রানাঘাট মহাকুমা হাসপাতালের সুপার ডাক্তার প্রলাদ অধিকারী। তিনি জানালেন এর আগেও রানাঘাট মহাকুমা হাসপাতালে এরকম বহু জটিল অস্ত্রোপচার হয়েছে এবং তাতে সফল হয়েছে চিকিৎসকরা।

