২৪ ঘন্টার মধ্যে এসএসসির ভুয়ো তালিকা প্রকাশের নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

২৪ ঘন্টার মধ্যে এসএসসির ভুয়ো তালিকা প্রকাশের নির্দেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।আগামী ২৪ ঘণ্টার মধ্যে নবম দশম ভুয়ো তালিকা প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের।অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, শুক্রবারের মধ্যে অবৈধ উপায়ে সুপারিশপত্র নিয়েছেন এমন ১৮৩ জনের তালিকা তাঁদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকেওই ১৮৩ জনের মধ্যে কত জন, কোন কোন স্কুলে কর্মরত আছেন তা জেলা স্কুল পরিদর্শকের কাছ থেকে জানার জন্য এসএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ, ‘‘তিন দিনের মধ্যে কমিশনকে এই তথ্য জানাবেন জেলা স্কুল পরিদর্শকেরা।’’ আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে পরবর্তী রিপোর্ট পেশ করার জন্য এসএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন যে আগামী ডিসেম্বরে এসএসসি কর্তৃপক্ষ মামলা গাড়ি এবং সিবিআই একসঙ্গে বৈঠক করবেন। এসএসসি দপ্তর থেকে বাজেয়াপ্ত করা হার্ডডিস্ক খতিয়ে দেখে রিপোর্ট পেশ করা হবে সিবিআই এর তরফে। এরপরে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে অবৈধভাবে যারা সুপারিশ পত্র নিয়েছেন তাদের ১৮৩ জনের তালিকা প্রকাশ করতে হবে সিবিআইকে। এসএসসি টেট দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি, সেই মুহূর্তে হাইকোর্টের এমন নির্দেশে শেষ পর্যন্ত জল কতদূর গড়ায় সেদিকে নজর সকলের।