জল ভেবে বিষ খেয়ে ফেলাই মৃত্যু হল এক বৃদ্ধার

জল ভেবে বিষ খেয়ে ফেলাই মৃত্যু হল এক বৃদ্ধার। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাবনগোলা থানার ভূতিডাঙ্গা এলাকায়। জানা গেছে মিতা ওই বৃদ্ধার নাম ময়ূরী হাঁসদা। পরিবার সূত্রে জানা যায় বুধবার বিকেলে তারা বাড়িতে কেউ ছিলেন না। সেই সময় জল ভেবে বিষ খেয়ে ফেলে ওই বৃদ্ধা। পরে পরিবারের সদস্যরা জানতে পেরে প্রথমে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং গভীর রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় ওই বৃদ্ধার। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।