কোথাও এক মানুষ আবার কোথাও হাঁটু আবার কোথাও অস্তিত্ব নেই

কোথাও এক মানুষ আবার কোথাও হাঁটু আবার কোথাও অস্তিত্ব নেই। বিগত 10 থেকে 15 বছর ধরে এমনই বেহাল অবস্থা রাস্তার। ভোট আসলে নেতা মন্ত্রীদের কাছে প্রতিশ্রুতি মিলে। এলাকাতেও আসেন তারা। কিন্তু ভোট মিটতেই নেতা-মন্ত্রীদের আর দেখা মিলে না। বেহাল রাস্তা নিয়ে একরাশ ক্ষোভ দিলেন গ্রামবাসীরা। মালদার ইংলিশ বাজার ব্লক এর কোতুয়ালি অঞ্চলের বাগবাড়ি বাঁধের এই রাস্তা দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে বেহাল। ফলে প্রতিনিয়তই রাস্তা দিয়ে চলাফেরা করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা। ঘটছে একাধিক দুর্ঘটনা। তাই এবারে আসন্ন পঞ্চায়েত ভোটের আগে রাস্তা সাড়াই করা না হলে তারা ভোট বয়কটের পথে হাঁটবেন বলে জানান গ্রামবাসীরা।