নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে।পিটিয়ে বাবাকে খুনের অভিযোগ উঠল নিজের ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে ইসলামপুরের বালুমাতি এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম মন্টু মন্ডল। তার ছেলে শফিকুল মন্ডল এর সাথে বহুদিন যাবত তার ঝামেলা অশান্তি চলছিল এমনটাই অভিযোগ পরিবারের। গ্রামবাসীদের অভিযোগ স্ত্রী সন্তান সহ বাবাকে মারধর করত ওই যুবক। গ্রামবাসীরা আরো জানায় শফিকুল মন্ডল নামে ওই ব্যক্তি প্রায়সই নেশা করে তার বাবার সাথে ঝামেলা হতো বিগত মাস ছয় ধরে জমি বিক্রি নিয়ে অশান্তি বাধে তার বাবার সাথে।নেশায় ঋণগ্রস্ত হয়ে পড়ে শফিকুল এরপরই জমি বিক্রির জন্য বাবাকে চাপ দিতে থাকে কিন্তু তার বাবা তাতে রাজি না হওয়ায়, এদিন তার বাবা ইটভাটায় কাজের জন্য যাচ্ছিল তখন পিছন দিক থেকে বাঁশ দিয়ে তার বাবাকে মারধর করে এরপরে ওই স্থানে আহত অবস্থায় লুটিয়ে পড়ে মন্টু মন্ডল। এরপর পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে ওই ব্যক্তির অবস্থার অবনতি হয় এরপর তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরবে, গত সোমবার রাতে তিনি হঠাৎই মারা যান। এরপর অভিযুক্তের নামে লিখিত দায়ের করে মৃতের পরিবার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এরপর বাড়ির ছেড়ে বেপাত্তা অভিযুক্ত সফিকুল মন্ডল। আপাতত পুলিশ ওই ব্যক্তিকে খুঁজে বের করার তদন্ত করছে।

