নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
জীবিত থাকা সত্ত্বেও রেশনের খাতায় তারা মৃত, বৃদ্ধ বয়সে হয়রানির শিকার দম্পতি।জলজ্যান্ত অবস্থায় হেঁটে চলে বেড়াচ্ছেন তারা। অথচ রেশন এর খাতায় তাদের নাম না থাকায় মৃত। বৃদ্ধ বয়সে নথিপত্র নিয়ে হয়রানি স্বীকার বাঁকুড়ার পাত্রসার থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচপাড়া গ্রামের বৃদ্ধ দম্পতি। পাঁচপাড়া গ্রামের বাসিন্দা শংকর পাল এবং পিরুবালা পাল। অভাবের সংসার হওয়ায় রেশনের খাদ্যদ্রব্যের ওপরেই তাদের ভরসা ছিল কিন্তু বেশ কিছুদিন যাবৎ রেশন থেকে তাদের বন্ধ করে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী সরবরাহ। এরপর ঐ বৃদ্ধ দম্পতি রেশন ডিলারের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই তিনি জানান যে রেশনের খাতায় নাকি তাদের নামই নেই আর তাদের হাতের ছাপ ও মিলছে না। অথচ সমস্ত কাগজপত্র জমা দেওয়া আছে এবং রেশন কার্ড আছে তাদের। তাই বাধ্য হয়েই নিজেদের জলজ্যান্ত প্রমান করতে বৃদ্ধ বয়সে হয়রানির শিকার বৃদ্ধ দম্পতি।

