চাকদহে দুর্ঘটনায় মৃত ও আহত দুই ব্যক্তি পাশাপাশি বেডে কল্যাণী JNM হাসপাতালে

চাকদহে দুর্ঘটনায় মৃত ও আহত দুই ব্যক্তি পাশাপাশি বেডে কল্যাণী JNM হাসপাতালে।মৃত ও জীবিত দুই ব্যক্তি পাশাপাশি দুটি বেড ভর্তি রাতভর, নদীয়া জেলার চাকদহে পথ দুর্ঘটনায় দুই ব্যক্তি কল্যাণী JNM হাসপাতালে। আর যা নিয়ে ফের হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ছড়িয়েছে চাঞ্চল্য!জানা গেছে, চাকদহের দরাপপুর এলাকায় মঙ্গলবার রাত দশটা-সাড়ে দশটা নাগাদ এক পথ দুর্ঘটনা ঘটে। আহত হন বাইকচালক বছর তিরিশের নাদির সিং ও পথচারী বছর চল্লিশের সত্যরঞ্জন বিশ্বাস। স্থানীয়রা আহতদের নিয়ে যান চাকদা স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকে দুজনকেই স্থানান্তরিত করা হয় কল্যাণী JNM হাসপাতালে। পাশাপাশি দুটি বেডে ভর্তি করে তাদের চিকিৎসা চলে। রাতেই কর্তব্যরত চিকিৎসকরা পথচারী সত্যরঞ্জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত নাদিরর মাথা ও নাক ফেটে গেছে।
আরও জানা গেছে, মৃত পথচারী মদ্যপ অবস্থায় ছিলো। আহত যুবক বাবার জন্য ওষুধ কিনে বাইকে করে বাড়ি ফিরছিলো। আতহ যুবক জানায়, হঠাৎ মদ্যপ ওই পথচারী সামনে থেকে এসে তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন। তিনি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঘটে দুর্ঘটনা। এদিকে মৃতের স্ত্রী বিমলা বিশ্বাসও স্বীকার করে নিয়েছেন স্বামীর মদ্যপ অবস্থার কথা।